তিন বছরের ব্যবধানে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে গার্মেন্টস, ঝুট, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বেড়েছে প্রায় তিনগুণ। ফলে দিন দিন বাড়ছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, তৈরি হচ্ছে কর্মসংস্থান। তবে এখনো অনুন্নত অবকাঠামো, জায়গা সংকটসহ নানা সমস্যা রয়ে গেছে বলছেন ব্যবসায়ীরা। এসব সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

প্রতিবেশী দেশ ভারতের সাথে পণ্য আমদানি-রপ্তানির জন্য দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। সহজ যোগাযোগ ব্যবস্থা এবং কলকাতার সাথে দূরত্ব কম হওয়ায় দেশের প্রায় ৮০ শতাংশ পণ্য এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয়ে থাকে।ব্যবসায়ীরা জানান, তিন বছর আগেও এ বন্দর দিয়ে প্রতিদিন ৪০ থেকে ৭০টি ট্রাকে পণ্য রপ্তানি হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২শ থেকে তিনশ ট্রাক। রপ্তানি বৃদ্ধির কারণে বাড়ছে সরকারের রাজস্ব আয়, পাশাপাশি তৈরি হচ্ছে কর্মসংস্থান।দিন দিন রপ্তানি বাড়লেও বন্দরে জায়গা সংকটে অনেক সময় খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে মূল্যবান পণ্যসামগ্রী নষ্ট হয়ে যায়। এছাড়া অনুন্নত অবকাঠামো এবং অব্যবস্থাপনাসহ নানা রকম সমস্যায় পরেন ব্যবসায়ীরা।

বন্দরের অবকাঠামো উন্নতি সহ সমস্যা সমাধানের মাধ্যমে আমদানি-রপ্তানির ধারাহিকতা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছেন বন্দর সংশ্লিষ্টরা।বেনাপোল স্থল বন্দরে ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি হয় সাড়ে ১৩ লাখ টন পণ্য। ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি হয় প্রায় ২০ লাখ টন পণ্য। এছাড়া চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেই রপ্তানি হয়েছে প্রায় ২০ লাখ টন পণ্য।

অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে