সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিকেলে রাজধানীর শেরে-ই-বাংলা নগরে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রশ্ন তোলেন।অর্থনৈতিক প্রতিবেদন তৈরিতে সংস্থাটির তথ্যের ঘাটতি আছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী আরো বলেন, বিশ্ব মন্দার কারণে বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে রেমিট্যান্স বাড়ায় প্রবৃদ্ধি বেড়েছে। তিনি দাবি করেন, এক্সিট পলিসি বাস্তবায়ন হলে আগামী ৫ বছরে দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবে।
এর আগে পিপলস লিজিংয়ের আমানতকারীদের সঙ্গে বৈঠক করে টাকা ফেরত পেতে সহায়তার আশ্বাস দেন তিনি। এতে অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান অর্থমন্ত্রী।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














