পহেলা নভেম্বর কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পর্শে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দৈনিক প্রথম আলোকে আইনি নোটিশ দেয়া হয়েছে।

রেজিস্ট্রি ডাকে করে দৈনিক প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক কিশোর আলোর সম্পাদক তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ।

নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদকের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই তিনজনের কাছেই ক্ষতিপূরণের অর্থ চাওয়া হয়েছে। ক্ষতিপূরণের টাকা নিহত আবরার রাহাতের পরিবারকে দিতে বলা হয়েছে। ক্ষতিপূরণ না দিলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ইন্ডিপেনডেন্ট থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে