সরকারি ঘোষণার তিন মাস পর আনুষ্ঠানিকভাবে ভারতনিয়ন্ত্রিত জম্মুকাশ্মীরকে  কেন্দ্রশাসিত দুটি অঞ্চলে  ভাগ করা হলো।আজ (বৃহস্পতিবার) এ সিদ্ধান্ত কার্যকরের খবর আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়।

নতুন মানচিত্র অনুসারে, জম্মু-কাশ্মীর একটি স্বতন্ত্র অঞ্চল এবং চীনের সীমান্তবর্তী  লাদাখ পৃথক  আরেকটি  স্বতন্ত্র অঞ্চল হিসেবে স্বীকৃত। পূর্বে স্বায়ত্তশাসন থাকলেও এখন থেকে এ দুটি অঞ্চলই  সরাসরি কেন্দ্র  (দিল্লী) থেকে শাসন করা হবে।বৃহস্পতিবার সকালে গুজরাটে এক জনসমাবেশে জম্মু-কাশ্মীর ভাগের এ সিদ্ধান্তকে  স্বাগত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এখন থেকে সত্যিকার অর্থেই ( ভারতের সঙ্গে জম্মু-কাশ্মীরের) সমবায়ী অংশগ্রহণ দৃশ্যমান হবে নতুন মহাসড়ক, নতুন রেলপথ, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান , হাসপাতাল জম্মু  কাশ্মীরের মানুষের উন্নয়নকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।চলতি বছরের আগস্টে ভারত  সরকার  এক পাক্ষিককভাবে সংবিধানের ৩৭০ ধারা রদের মাধ্যমে জম্মু-কাশ্মী রের বিশেষ মর্যাদা কেড়ে নেয়।এতে স্বায়ত্ত শাসনের সুযোগ হারায় এবং কেন্দ্রশাসিত হয়ে পড়ে এ অঞ্চল। যে কোনো রাজ্যের তুলনায়  কেন্দ্রশাসিত অঞ্চল গুলো অনেক কম মাত্রায় স্বায়ত্তশাসনের সুযোগ পায়।

স্বায়ত্তশাসন  রদের ঘোষণার পর থেকেই ক্ষোভের আগুনে জ্বলছে ভূ-স্বর্গখ্যাত এ জনপদ।ভারত ও পাকিস্তান  দুই দেশই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। ফলে দিল্লির এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত  করে  ইসলামাবাদও।৮০ লাখ মানুষের কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ, অন্যদিকে ৬০ লাখ মানুষের জম্মু  হিন্দু  সংখ্যা গরিষ্ঠ।এছাড় লাদাখে ৩ লাখ মানুষের প্রায় সমান সংখ্যক মুসলমান ও বৌদ্ধ বাস করে।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে