পূর্ব লন্ডনের সংসদীয় আসন পপুলার ও লাইমহাউসে লেবার পার্টি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি আফসানা বেগম।সম্প্রতি লেবার পার্টির সদস্যদের ভোটে জিতে মনোনয়ন নিশ্চিত করেন তিনি।
এই লেবার পার্টির ৫৩০ সদস্য ভোট দেন। তিনি কত ভোট পেয়েছেন তা এখনো জানায়নি দলটি।আফসানার আসনে তার প্রতিদ্বন্দ্বী আমিনা আলীকে অভিনন্দন জানিয়ে আফসানা বলেন, সবার সহযোগিতা নিয়ে মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।
লেবার পার্টির দুর্গ খ্যাত এ আসন থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ায় আসন্ন নির্বাচনে আফসানার বিজয় অনেকটা নিশ্চিত মনে করছেন স্থানীয়রা।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























