প্রাচীন ঐতিহ্যের শহর হেভরনের একটি রাস্তার নাম বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন সরকার।
শনিবার (২৬ অক্টোবর) আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী রিয়াদ আল মালকি। এসময় ফিলিস্তিন সফর ও এই রাস্তার নাম ফলক উন্মেচন করতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান মালকি।পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। পররাষ্ট্র সচিব জানান, হেভরনে একটা রাস্তা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নামকরণ করবে ফিলিস্তিন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
বিশ্ব সম্প্রদায়ের কাছে ফিলিস্তিন ইস্যু তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন রিয়াদ আল মালকি। সেই সাথে বাংলাদেশের সাথে বাণিজ্য, কুটনৈতিক সম্পর্ক, উন্নয়নের জন্যও অনুরোধ করেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে আজারবাইজান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























