আশুগঞ্জ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাত সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন হয়েছে।

এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় আশুগঞ্জ এনটিভি প্রতিনিধির  কাযার্লয়ে ‌এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ।উক্ত সভায় উপস্থিত আশুগঞ্জ উপজেলায় কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এনটিভির প্রতিনিধি মো.আক্তারুজ্জামান রঞ্জনকে সভাপতি,জেটিভির প্রতিনিধি মো.বাবুল সিকদারকে সহ-সভাপতি,মাই টিভির প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিককে সাধারণ সম্পাদক,এশিয়ান টিভির প্রতিনিধি আল-আমিনকে যুগ্ম সম্পাদক,মোহনা টিভির প্রতিনিধি তসলমি আহমেদকে সাংগঠনিক সম্পাদক,গাজী টিভির প্রতিনিধি মো.হুমায়ুনকে কার্যকরী সদস্য-১ এবং সিবিসি বাংলা টিভির প্রতিনিধি মো.জহির সিকদারকে কার্যকরী সদস-২ করে সাত সদস্যে বিশিষ্ট   আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন এর কার্যকরী কমিটি গঠন করা হয়।

উক্ত কার্যকরী কমিটি সকল সাংবাদিকসহ আশুগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। 

মো.আক্তারুজ্জামান রঞ্জন
আশুগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে