এ বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেয়েছেন ভারতের অভিজিৎ ব্যানার্জি, ফ্রান্সের এসথার ডুফলো এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার।
বিকালে সুইডিশ অ্যাকাডেমি জানায়, বিশ্বব্যপী দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য এবার তাদের নোবেল দেয়া হয়েছে।এসথার ডুফলো ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক। তিনি সবচেয়ে কম বয়সে অর্থনীতিতে নোবেল পেলেন। এই পুরস্কার পাওয়া দ্বিতীয় নারীও তিনি। ডুফলোর জন্ম ১৯৭২ সালে ফ্রান্সের প্যারিসে।এসথার ডুফলো ও অভিজিৎ ব্যানার্জি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক। ১৯৬১ সালের ২১শে ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে জন্ম নেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আভিজিত ব্যানার্জি। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক তিনি। তারা দুই অর্থনীতিবিদই আব্দুল লতিফ জামিল প্রোভার্টি অ্যাকশন ল্যাবের সহ প্রতিষ্ঠাতা এবং পরিচালক।
যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক। ২০১৯ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে গত ৭ অক্টোবর থেকে।
তথ্যঃ ডিবিসি নিউজ
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























