মহাবিশ্বের বিবর্তন নিয়ে গবেষণার জন্য এ বছর পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী। তারা হলেন কানাডিয়ান জেমস পিবলস, এবং ২ সুইস নাগরিক মাইকেল মেয়র ও দিদিয়েন কুয়েলজ।
রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, মহাবিশ্ব এবং পৃথিবীর বিবর্তন নিয়ে গবেষণার স্বীকৃতি পেয়েছেন তারা। পুরস্কারের ৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার ভাগাভাগি করে নেবেন এই তিন বিজ্ঞানী। চলতি বছরের ১০ ডিসেম্বর স্টকহোমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
বুধবার ঘোষণা করা হবে রসায়নে নোবেল জয়ীর নাম। এরআগে সোমবার অক্সিজেনের বিভিন্ন মাত্রার সঙ্গে প্রাণীদেহের কোষের খাপ খাওয়ানোর পদ্ধতি আবিষ্কার করে চিকিৎসায় নোবেল জেতেন ৩ চিকিৎসাবিজ্ঞানী।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























