রাজধানীসহ সারাদেশের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো টাকার ওপরে। রাতারাতি পেঁয়াজের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

ভারত পেঁয়াজ রপ্তানী নিষিদ্ধ করায় হঠাৎ দাম বেড়েছে.. বলছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে আনতে এরিমধ্যে তুরস্ক-মিশর ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমাদানি শুরু হয়েছে বলে জানান বাণিজ্য সচিব।যারা পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এদিকে রাজধানীতে প্রায় ৩৫ টি স্থানে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।

কিন্তু তাদের কাছে পর্যাপ্ত মজুদ না থাকায় অনেক ক্রেতাই ফিরে যাচ্ছেন। বাজারে দাম নিয়ন্ত্রণ করতে সারাদেশে টিসিবির পেঁয়াজ বিক্রি করার তাগিদ ক্রেতাদের।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে