‘বলব আমাদের কথা’ শ্লোগানে ঁহরপবভর সহযোগিতায় এবং যবষষড়.নফহবংি২৪.পড়সর উদ্যোগে কুষ্টিয়ায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়াস্থ দিশা টাওয়ারের ১নং কর্মশালা কক্ষে শুরু হওয়া দুইদিনের কর্মশালার সমাপনীতে বুধবার বিকেল ৪টায় অংশ নেয়া শিশু সাংবাদিকদের মাঝে সনদ বিতরন করা হয়।
এই আয়োজনের প্রধান অতিথি কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হওয়া কর্মশালায় জেলার বিভিন্ন স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীতে পড়–য়া ২০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম সাইট যবষষড়.নফহবংি২৪.পড়সর উদ্যোগে আয়োজিত এবং নফহবংি২৪.পড়সর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ বার্তার সম্পাদক ও বিটিভির নিজস্ব প্রতিনিধি আব্দুর রশীদ চৌধুরী, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক চ্যানেল আইর কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি দৈনিক কুষ্টিয়া দর্পনের সম্পাদক মজিবুল সেখ উপস্থিত থেকে এসব খুদে সাংবাদিকদের সনদ বিতরণ করেন।
দুইদিনের কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে সংবাদ সংগ্রহ ও সাংবাদিকতার কলা কৌশল সম্পর্কে শিশু সাংবাদিকদের হাতে কলমে নানা বিষয় প্রশিক্ষন দেন নফহবংি২৪.পড়সর জ্যেষ্ঠ প্রতিবেদক শেহাজ সিন্ধু।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























