রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও জাতিসংঘকে এক হাত নিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সংকট সমাধানে মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাব স্পষ্ট বলেও জানান তিনি।
মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে এক সভায় এ কথা বলেন মাহাথির।তিনি বলেন, বর্তমান পরিস্থিতির দায় বর্তায় বিশ্ব নেতাদের ওপর। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা, ধর্ষণের ঘটনায় ইস্যুতে জাতিসংঘের নীরবতা সংস্থাটির লক্ষ্যের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন মাহাথির।
সংকট সমাধান ও অপরাধীদের বিচারের আওতায় আনতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মাহাথির।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























