৩য় বারের মত শুরু হয়েছে বাংলাদেশ এবং চায়নার মধ্যে শিক্ষা এবং সংস্কৃতি বিনিময়ের সমঝোতা স্মারক বাংলাদেশ-চায়না ইয়ুথ ক্যাম্প ২০১৯। ২৫ আগস্ট থেকে শুরু হওয়া এই ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে চীনের চির বসন্তের নগরী খ্যাত  কুনমিং শহরের নামকরা ইউনান বিশ্ববিদ্যালয়ে।

এইবারের এই ইয়ুথ ক্যাম্পে অংশ  নিচ্ছেন বাংলাদেশের সনামধন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুন শিক্ষক ও শিক্ষার্থীগন। ১৫০ জনের বিশাল এই প্রতিনিধি দলটি দুই দিনে দুটি ধাপে চায়না পৌঁছেছেন। এই ইয়ুথ ক্যাম্পের স্পন্সর করছে বাংলাদেশে অবস্থিত চাইনিজ দুতাবাস এবং চীনের কনফুসিয়াস ইন্সটিটিউট। ১২ দিনব্যাপী চলা এই ইয়ুথ ক্যাম্পের আয়োজক হিসেবে কাজ করছে ইউনান বিশ্ববিদ্যালয়। সহ-আয়োজক  হিসেবে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট এবং সিআরআই – সিএমএফ এর কনফুসিয়াস ক্লাস্রুম।

শিক্ষা এবং সংস্কৃতি বিনিময় এই প্রকল্পের আওতায় বাংলাদেশ থেকে আগত তরুণ শিক্ষার্থীরা অংশ নেবেন ইউনান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাসে। জানবেন চাইনিজ ভাষা ও তাঁদের বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে। ভিন দেশের মানুষের কাছে তুলে ধরবেন নিজেদের দেশীয় ঐতিহ্য সম্পর্কে। বাংলাদেশ থেকে আগত বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা নিজেদের দেশের সংস্কৃতিকে এই ইয়ুথ ক্যাম্পের মাধ্যমে তুলে ধরতে খুবই আগ্রহী। তারা আরো বলেন, চীন ইতিহাসগত ভাবেই একটি ভিন্ন সংস্কৃতির চর্চা করে থাকে যা তাদেরকে অনন্য করে তুলেছে, এই ক্যাম্পের মাধ্যমে তাঁদের সেই ঐতিহ্যকে আমরা জানতে পারব।

শামস ই তানভীর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে