ভারতের দেয়া অর্থ দিয়ে সামরিক সরঞ্জাম কেনার জন্য অনুরোধ করেছেন দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (২০ আগস্ট) অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে এই অনুরোধ জানান তিনি। বৈঠকের পর নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান আব্দুল মোমেন।

দিল্লির সঙ্গে এ বিষয়ে ২০১৭ সালে ৫০ কোটি ডলারের লাইনঅব ক্রেডিট চুক্তি স্বাক্ষর করলেও এখন পর্যন্ত এই অর্থ ব্যবহারকরতে পারেনি বাংলাদেশ।পররাষ্ট্রমন্ত্রী বলেন,’ভারত সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্যআমাদের ৫০ কোটি ডলারের ক্রেডিট লাইন দিয়েছে। তবেআমরা এখনও কোনও সরঞ্জাম কিনিনি তারা বলছে আমরাদিয়েছি, আপনারা এটি ব্যবহার করেন। আমরা এরআগেকখনোই ভারত থেকে সামরিক সরঞ্জাম কিনিনি, সে জন্য কীকিনবো এটি চিহ্নিত করতে সময় লাগছে। কিন্তু এটি করা হবে।’
বৈঠকে আলোচনার বিষয় জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর, সীমান্ত হত্যা, পানি বণ্টন, তিস্তা, স্কাই মার্শাল, জ্বালানি, মহীসোপানসহআরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে আসামের এনআরসি এবং কাশ্মির ইস্যু নিয়ে কোনওকথা হয়নি।



























