জম্মু ও কাশ্মীর সংকট নিয়ে শুক্রবার বিশেষ বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। চীনের অনুরোধে রুদ্ধদ্বার এ বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশ।

জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল ও অঞ্চলটিকে দু’ভাগ করার ভারতীয় পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাচ্ছে পাকিস্তান। ইসলামাবাদের প্রতি সমর্থন জানিয়ে বুধবার চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের অনুরোধ জানায়।

এর পরিপ্রেক্ষিতে কাশ্মীর ইস্যুতে বৈঠকটি হচ্ছে। এর আগে, ১৯৯৮ সালে পাকিস্তান পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর পর ভারত ও পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক হয়েছিল।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে