জম্মু-কাশ্মীরকে ভারতের মুকুট হিসেবে উলেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে সেখানে নতুন যুগের সূচনা হলো। অন্যান্য রাজ্যের মতই সকল সুযোগসুবিধা পাবেন জম্মু-কাশ্মীরের নাগরিকরা। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেছেন মোদী।
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে গত সোমবার জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করেছে ভারত সরকার। কারফিউ জারির পাশপাশি সেখানে বন্ধ রাখা হয়েছে মোবাইল ও ইন্টারনেট সেবা। এমন বাস্তবতায় সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, জম্মু-কাশ্মীর ও লাদাখে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। এক দেশ-এক পরিবার নীতির উলেখ করে মোদি বলেন, সবাইকে সাথে নিয়ে কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করা হবে। এছাড়াও নতুন কর্মক্ষেত্র সৃষ্টি ও পর্যটনসহ বিভিন্ন খাতে উন্নয়নের প্রতিশ্র“তি দেন ভারতের প্রধানমন্ত্রী।এদিকে, বাণিজ্যিক সম্পর্ক স্থগিত ও কুটনৈতিক সম্পর্ক সীমিত করার পর, ভারতের সাথে আকাশপথে যোগাযোগ সাময়িক বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। সেই সাথে লাহোর থেকে দিলীতে চলাচলকারী ট্রেন ‘সমঝোতা এক্সপ্রেস’ও বন্ধের ঘোষণা দিয়েছে। এর আগে, ইসলামাবাদে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে বহিস্কার ও নয়াদিলীতে নিযুক্ত রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেয় পাকিস্তান।
এদিকে, টানা পাঁচদিন ধরে কারফিউ জারি রয়েছে কাশ্মীরে। বন্ধ রয়েছে মোবাইল ও ইন্টারনেট সেবা। এর মধ্যেই বিভিন্নস্থানে বিক্ষোভ করেছে স্থানীয়রা।কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল ও পরবর্তী পদক্ষেপগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক। আর, গোটা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























