ঢাকা, বুধবারঃ আওয়ামী লীগের কিছু সমর্থকদের দলের বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকান্ড, প্রতীকী উদ্যোগের অহেতুক সমালোচনা নজরদারিতে রয়েছে বলে জানা গেছে।

বিশ্বস্তসূত্রে জানা যায়, সম্প্রতি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দলের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নেয়া কিছু প্রতীকী কর্মসূচির অহেতুক সমালোচনায় দলের কিছু সমর্থককেও যুক্ত হতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তাদের পোস্ট ও মন্তব্য লিপিবদ্ধ করা হচ্ছে। দলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এবিষয়ে কাজ করছে।

সরকারি উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দও তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করছেন বলে জানা গেছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে