বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর এর ইতিহাস ও প্রত্নতত্ত বিভাগে অধ্যয়নরত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কান্তজীউর মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন। আজ শনিবার (৩ আগস্ট ২০১৯) সকালে ইতিহাস ও প্রত্নতত্ত বিভাগের প্রভাষক সোহাগ আলী’র নেতৃতে¦ শিক্ষার্থীদের ব্যাচটি ঐতিহাসিক এই স্থাপত্য নিদর্শন দুটি পরিদর্শন করেন। ব্যাচটির শিক্ষার্থীবৃন্দ ইতিহাস ও প্রত্নতত্ত বিভাগের পাঠ্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন।

দুটি ঐতিহাসিক নিদর্শন এবং শিক্ষা কার্যক্রমে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়এর  মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও বলেন, ‘উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ স্থাপনা দুটি আমাদের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে। কান্তজীউ মন্দির নির্মাতা একজন সনাতন ধর্মালম্বী ব্যক্তি এবং নয়াবাদ মসজিদটি তারই অর্থানুকূল্যে নির্মিত। তাঁর এই অসাম্প্রদায়িক মনোভাব যেন স্বাশ্বত বাংলারই বৈশিষ্ট্য বহন করে। ইতিহাস ও প্রতœতত্ত¡ বিভাগের এধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং এধরনের কার্যক্রম যেন এভাবে চলমান থাকে এই আশাবাদ ব্যক্ত করেন’।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর এর ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের তত্ত¡াবধানে প্রশিক্ষণরত কর্মচারীদের প্রথম ব্যাচ মাননীয় ভাইস-চ্যান্সেলর ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশে ইতিহাস ও প্রতœতত্ত¡ বিভাগের শিক্ষক মো. ইউসুফ এর নেতৃত্বে আজ শনিবার (৩ আগস্ট ২০১৯) সকালে পুরানো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত নওয়াব আমলের তৈরি ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল পরিদর্শন করেন। এসময় তাঁরা প্রাচীন স্থাপত্যেগুলোর নির্মাণ কৌশল ও ইতিহাসের নানা দিক জানতে আহসান মঞ্জিলে স্থাপিত জাদুঘরটি ঘুরে দেখেন।

এছাড়া রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ল ঘাট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন বেরোবি’র প্রশিক্ষণরত কর্মচারীবৃন্দ ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে