রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি। স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে সফররত সংস্থাটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আহ্বান জানিয়েছেন।

বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, বিজিবি ও কোষ্ট গার্ডের উচ্চ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে আইসিসি ডেপুটি প্রসিকিউটর জেসম স্টুয়ার্টের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল। এর আগে বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করে দলটি। এসময় তারা বিচার প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরেন। তদন্ত শুরুর আনুষ্ঠানিকতার আগে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে চায় আইসিসি। একই সঙ্গে এ দেশে তাদের কার্যালয় স্থাপনের প্রস্তাবও দেয় প্রতিনিধি দলটি।

আগামীকাল সংবাদ সম্মেলনের পর আইসিসি প্রতিনিধিদল ২০ এবং ২১ জুলাই কক্সবাজার গিয়ে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। আইসিসির মতে, মিয়ানমার রোম সনদে স্বাক্ষর না করলেও রোহিঙ্গাদের বিতাড়নে দেশটি যে অপরাধ করেছে, তার ক্ষতিকর প্রভাব পড়েছে স্বাক্ষরকারী দেশ বাংলাদেশের ওপর। তাই সনদ অনুযায়ী এ বিষয়ে আন্তর্জাতিক আদালত ক্ষমতার প্রয়োগ করতে পারবে।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে