বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারত, চীন ও নেপালে। নেপালে বৃহস্পতিবার প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৬ ও আহত ১৩ জন।

এদিকে ভারতের আসামে এ পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২১ জেলার প্রায় সাড়ে আট লাখ মানুষ। জরুরি উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।আসাম, অরুনাচল, মনিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। বিপদ সীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, ধানসিড়ি, পুঠিমারি নদীর পানি। বাড়ছে গঙ্গার পানিও। সিকিমের বিভিন্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে বিপদে পড়েছেন পর্যটকরাও।

অন্যদিকে, চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ জন। জিয়াংজি প্রদেশে ক্ষতিগ্রস্ত ৭০ লাখ মানুষ। সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৬ লাখ মানুষকে।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে