বাংলাদেশের জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ব্রেকিং২৪.নিউজ (breaking24.news) সূদুর প্রসারী লক্ষ্যে ও আরো ভালো কিছু করার প্রত্যয়ে তাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে “আপডেট নিউজ (https://updtnews.com)” রাখার সিদ্ধান্ত নিয়েছে।

২০১৭ সালে যাত্রা করা মোহাম্মদ মহসীন এর সম্পাদনায় অনলাইন পত্রিকা ব্রেকিং২৪.নিউজ বস্থুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে বেশ সুনাম অর্জন করে। আরো ভালোভাবে সংবাদ পরিবেশন এবং সর্বোপরী আরো আধুনিক মানোন্নয়নে প্রতিষ্ঠানের নাম এবং ওয়েবসাইট পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি ফেসবুক পেজ,গ্রুপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার পেজেরও নাম পরিবর্তন করা হবে।
তবে কোম্পানীর মালিকানা এবং কর্মকর্তাগণ অপরিবর্তিত থাকবে।

আগষ্ট 2019 এ আপডেট নিউজ এর ওয়েবসাইট (https://updtnews.com) পূর্ণাঙ্গরুপে প্রকাশ পাবে।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে