ঢাকা, বুধবারঃ এশিয়ায় ব্রিজে নতুন চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। জর্ডানের আম্মানে অনুষ্ঠিত এশিয়া ও মিডলইস্ট ব্রিজ প্রতিযোগিতা ২০১৯ এর ফাইনালে  গতবারের ভারত ও সেমিতে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ জাতীয় ব্রিজ দল এ গৌরব অর্জন করে।
গত ২৩ থেকে ৩০ জুন জর্ডানের রাজধানীতে ওয়ার্ল্ড ব্রিজ ফেডারেশন আয়োজিত ২০তম এশিয়া ও মিডলইস্ট ব্রিজ চ্যাম্পয়নশীপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জর্ডান, কুয়েত, শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেয়। চ্যাম্পিয়ন বাংলাদেশ আগামী ১৪ থেকে ২৮সেপ্টেম্বর চীনের ওহান প্রদেশে অনুষ্ঠেয় ৪৪তম ব্রিজ  ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলবে।ব্রিজ খেলায় আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সীমিত অংশগ্রহণ থাকলেও বাংলাদেশ প্রথম বারের ২০১৭ সালে বিশ্বব্যপী ব্রিজের মহিমান্বিত প্রতিযোগিতা বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপ (বারমুডা-বৌল) এ অংশগ্রহণ করেছিল । বাংলাদেশ দল এ প্রতিযোগিতার বাছাই পর্বে (ওপেন ইভেন্ট ক্যাটাগরিতে)-এও চ্যাম্পিয়ন হয়েছে এবং জিতে নিয়েছে জাকারিয়া আদমজি মেমোরিয়াল ট্রফি। ডাবল রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে চারটি দল সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। পাকিস্তানের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৩৫-১৩২ ইন্টারন্যাশনাল ম্যাচ পয়েন্টে পরাজিত করে বাংলাদেশ ফাইনালে ওঠে। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৬০-৪৬ ইন্টারন্যাশনাল ম্যাচ পয়েন্টে জয়লাভ করে ১ম বারের মত বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ব্রিজে সোনালী সাফল্য এনে দেওয়া এ দলের গর্বিত সদস্যরা হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম,উপ-সচিব জন প্রশাসন মন্ত্রণালয়, শাহ জিয়াউল হক, যুগ্ম পরিচালক,বাংলাদেশ ব্যাংক, এএইচএম কামরুজ্জামান , এসপিও  ,বাংলাদেশ কৃষি ব্যাংক, মোঃ রাশেদুল আহসান,এসপিও,কর্মসংস্থান ব্যাংক, মোঃ আশিফুর রহমান চৌধুরী, সিনিয়র ম্যানেজার, ইস্পাহানী ফুডস্ লিঃ এবং মোঃ মশিউর রহমান, প্রিন্সিপাল অফিসার,এক্সিম ব্যাংক বিডি লিঃ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে