মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) আয়োজনে তিন দিন ব্যাপি অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার প্রেস ক্লাব মিলনায়তনে এর উদ্বোধন করেন ডিসি মোহাম্মদ আলী আকবর। প্রশিক্ষণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন।উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।বিশেষ অতিথি ছিলেন পিআইবি’র পরিচালক প্রশাসন জাকির হোসেন ও মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি বদরুদ্দোজা বাবু, রয়টার্সের বাংলাদেশ প্রতিনিধি জুলফিকার আলী মানিক ও বাংলাভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ।

শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে