ভূমধ্যসাগরে প্রায় তিন সপ্তাহ ভাসমান থাকার পর ৬৪ বাংলাদেশিসহ ৭৪ অভিবাসন প্রত্যাশীর নৌকাটি তীরে ভিড়তে দিয়েছে তিউনিসিয়া সরকার। বুধবার এ তথ্য জানিয়েছে রেড ক্রিসেন্ট।

সংস্থাটির কর্মকর্তা মোঙ্গি স্লিম রয়টার্সকে জানান, তারা দেশে ফিরতে রাজি হওয়ার শর্তে তীরে নামার অনুমতি দিয়েছে তিউনিসিয়া সরকার। তবে আশ্রয় চাওয়ায় সুদান থেকে আসা অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে না।নৌকাটিতে এক মরোক্কান এবং ৯ মিশরীয় নাগরিক রয়েছেন। আটকে থাকাদের উপকূলে ভিড়তে দেয়ায় কর্তৃ পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান লরেনা লান্ডো।

ইউরোপের উদ্দেশ্যে লিবিয়া উপকূল থেকে যাত্রা শুরুর পর ৩১ মে থেকে তিউনিসিয়ার জলসীমায় আটকে ছিলো নৌকাটি।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে