রোহিঙ্গা সংকট সমাধান না করলে তা পুরো এশিয়া অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত পঞ্চম সিআইসিএ সম্মেলনে তিনি একথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে মিয়ানমারের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। তবে বিষয়টির মীমাংসা না হলে পুরো অঞ্চলেই এর প্রভাব পরবে’। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সিআইসিএ’র সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতাও কামনা করেছেন তিনি।
এছাড়া এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। তাজিকিস্তান এবং উজবেকিস্তানে সাতদিনের সফর শেষে আগামী ১৯ জুন দেশে ফিরবেন রাষ্ট্রপতি।
ছবিঃ বাসস
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























