আগামী অর্থ-বছরের (২০১৯-২০) প্রস্তাবিত বাজেটে তথ্য মন্ত্রণালয়ের জন্য ৯৮৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১৯-২০ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটে তথ্য মন্ত্রণারয়ের জন্য এ বরাদ্দের প্রস্তাব দিয়েছেন।

চলতি অর্থ-বছরের (২০১৮-১৯) এ মন্ত্রণালয়ের বরাদ্দের পরিমাণ ১ হাজার ১৬৬ কোটি টাকা হলেও সংশোধিত বাজেটে তা নির্ধারণ করা হয় ৯২৮ কোটি টাকা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে