তিউনিসিয়া উপকূলে ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী নিয়ে ১২ দিন ধরে ভাসছে একটি উদ্ধারকারী নৌকা। নৌকাটিকে তীরে ভিড়তে দিচ্ছে না তিউনিসিয়া কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মিসরের ওই উদ্ধারকারী নৌকাটি অভিবাসীদেরকে তিউনিসীয় পানিসীমা থেকে উদ্ধার করে। কিন্তু উদ্ধার হওয়াদের আশ্রয় দেয়ার মত জায়গা নেই বলে জানিয়েছে মেডিনিন শহর কর্তৃপক্ষ। উদ্ধারকৃত অভিবাসীদের নিয়ে উপকূলীয় জারজিস শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে মিসরের নৌকাটি।

ভাসমান অভিবাসীরা খাবার ও চিকিৎসা সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়ে ইউরোপে পাড়ি জমানোর অনুমতি চাইছে বলে জানিয়েছে সরকারি এক সূত্র। অভিবাসীদের এই দলটি লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাংলাদেশি ছাড়া বাকিরা মিসর, মরক্কো এবং সুদানের নাগরিক।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে