ঢাকা,সোমবারঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার এক শুভেচ্ছাবার্তায় সকল গণমাধ্যমকর্মীসহ দেশবাসীর শান্তিময় ও আনন্দমুখর ঈদ কামনা করেন তিনি। মন্ত্রী বলেন, ‘সকলকে আমি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেয়ার আহ্বান জানাই।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘ঈদ উৎসব সার্বজনীন। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবার জন্য এ ঈদকে আনন্দমুখর রাখতে সরকার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।’

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে