ঢাকাঃ ইংল্যাণ্ডের ওভালে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯-এ রোববার নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের ২১ রানের গৌরবোজ্জ্বল বিজয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তথ্যমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক এ বিজয়ে দেশবাসীর সাথে আমিও অানন্দিত ও গর্বিত। আমি আশা করি, বিশ্বকাপ ক্রিকেটের বাকী ম্যাচগুলোতেও বাংলাদেশ দলের এ উদ্যম অক্ষুন্ন থাকবে এবং আমরা এ বিশ্বকাপে একটি সম্মানজনক স্থান অর্জন করবো।’
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























