চার দিনের জাপান সফর শেষে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবে ৪ দিনের সফরে ১৪ তম ওআইসি’র শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।
স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়াপোর্টে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্।বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী মক্বার উদ্দেশে রওনা হন। সেখানে সাফা প্যালেসে ওআইসি’র শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শনি ও রোববার প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ ও মদিনায় মহানবী হযরত মুহম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসালাল্লামের-এর রওজা জিয়ারত করবেন।
সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১টার দিকে ফিনল্যান্ডের উদ্দেশে জেদ্দা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। টানা ১২ দিনের সরকারি সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























