টানা দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি।

রাইসিনা হিলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একই সাথে শপথ নিচ্ছেন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরাও। শপথ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিসহ ‘বিমসটেক’ সদস্যভুক্ত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিজেপি সভাপতি অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গড়করি, স্মৃতি ইরানি, বাবুল সুপ্রিয়, রবিশঙ্কর প্রসাদ ও নির্মলা সীতারমনসহ নতুন পুরাতন বেশ কয়েকজন জায়গা পেয়েছেন মোদির এবারের মন্ত্রিসভায়।

ছবিঃ এনডিটিভি
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে