কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার শহরের দিশা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম বিল্পবের সভাপতিত্বে ও সহ-সভাপতি জামিল হাসান খান খোকনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-০৪ আসনের সাংসদ ও বাণিজ্য মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পবিত্র মাহে রমজান আমাদেরকে সহমর্মিতা ও সম্প্রীতির শিক্ষা দেয়। এই ইফতার মাহফিল কুষ্টিয়ার সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। পরিশেষে তিনি সকলকে ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবির সিইও লেঃ কর্ণেল রফিকুল ইসলাম, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ আজাদ জাহান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মৃণাল কান্তি দে, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস এম মুসতানজীদ, বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল হক রতন, ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক ও দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহেদুর রহমান, জিলা স্কুলের প্রধান শিক্ষক এফতেখাইরুল ইসলাম লোটাস, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রশিদ চৌধুরী, জেলা ক্রীয়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, জজ কোর্টের বিজ্ঞ পিপি ও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শামস তানিম মুক্তি, উইমেন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ড. আমানুর আমান, বিশিষ্ট সমাজসেবক অজয় সুরেকা, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার প্রমুখ। স্বাগত বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা।

ইফতারের পূবে দেশ ও জাতির অব্যাহত শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। কুষ্টিয়ার সর্বস্তরের প্রগতিশীল গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে