ঢাকাঃ বিদ্যমান অনলাইন সংবাদপোর্টালগুলো সরকারি নিবন্ধনের জন্য ৩০ জুন ২০১৯ পর্যন্ত আবেদনপত্র জমা নেবে তথ্য অধিদফতর। তথ্য মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত একটি সরকারিপত্র জারি হয়।

তথ্য অধিদফতরের ওয়েবসাইট http://www.pressinform.gov.bd এ দেয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে। ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সকল প্রমাণকসহ এ আবেদন ডাকযোগেও গ্রহণ করা হবে।

ইতোপূর্বে যাদের আবেদন সঠিকভাবে গৃহীত হয়েছে, তাদের পুণরায় আবেদনের প্রয়োজন নেই।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে