তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে তার দপ্তরে সাক্ষাত করেছেন নবনিযুক্ত প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান।
সোমবার দুপুর আড়াইটার দিকে পুরনো কর্মস্থল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন মন্ত্রণালয় তথ্যে আসেন প্রতিমন্ত্রী। তথ্যমন্ত্রীর দপ্তরে এলে ড. হাছান মাহমুদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, মিজান-উল-আলম, যুগ্ম সচিব মো: নজরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে