অস্ট্রেলিয়ার ৪৬তম পার্লামেন্ট নির্বাচনে সবাইকে চমকে দিয়ে জয় পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। ৭০ শতাংশেরও বেশি ভোট গণনায় দেখা যায় স্কট মরিসনের লিবারেল পার্টি ৭৪টি আসনে জয় পেয়েছে ।
অপরদিকে প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি ৬৬টি আসন পেয়ে পিছিয়ে আছে। আবারো তার দলকে নির্বাচিত করায় শনিবার এক ভাষণে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন স্কট।এদিকে বিরোধীদল লেবার পার্টির নেতা বিল শর্টেন পরাজয় মেনে নিয়ে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী জরিপগুলোতে লেবার পার্টিই এগিয়ে ছিল এবং তারাই ক্ষমতায় আসছে বলে আভাস দেয়া হয়েছিল।
কিন্তু সবাইকে অবাক করে মরিসনের লিবারেল পার্টি ক্ষমতা ধরে রাখল। ম্যালকম টার্নবুলের নাটকীয় পদত্যাগ আর স্কট মরিসনের প্রধানমন্ত্রী নিয়োগ পাওয়ার নয় মাসের মাথায়, শনিবার ভোট হয় অস্ট্রেলিয়ায় । স্থানীয় সময় সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























