তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সংবাদপত্র কর্মচারি ও প্রেস শ্রমিকবৃন্দ গণমাধ্যমের গুরুত্বপুর্ণ অংশ। সংবাদপত্র প্রকাশ ও মানুষের কাছে তা পৌঁছানোতে তাদের ভূমিকা প্রশংসার দাবিদার।’ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স এর সাথে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী একথা বলেন। 
 
সংগঠন দু’টির নেতৃবৃন্দ এসময় ১০টি দাবি সম্বলিত একটি যৌথ স্মারকলিপি মন্ত্রীকে হস্তান্তর করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-দ্রুত নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ, কর্মচারি ও প্রেস শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, নিউজপেপার সার্ভিস এ্যাক্ট ১৯৭৪ ফিরিয়ে আনা, নিজস্ব অফিস ভবন ও আবাসনের ব্যবস্থা, সংবাদপত্র শিল্প নীতিমালা প্রণয়ন, সংবাদপত্র শিল্পের সুবিধা শ্রমিক কর্মচারিদেরকে সাংবাদিকদের সমান হারে দেয়া, কর্মচারি-শ্রমিকদের বকেয়া দ্রুত পরিশোধ, ছাঁটাই বন্ধ ও অস্থায়ী শ্রমিক-কর্মচারিদের ছয় মাসের মধ্যে স্থায়ী করা, ট্রেড ইউনিয়নের পূর্ণ অধিকার দেয়া ও ওয়েজবোর্ড বাস্তবায়ন না করা পত্রিকায় সরকারি সুবিধা বন্ধ করা। মন্ত্রী দাবিগুলো সুবিবেচনার আশ্বাস দেন।
 
বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ মতিউর রহমান তালুকদার ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স এর সভাপতি মোঃ আলমগীর হোসেন খানের নেতৃত্বে কর্মচারিদের প্রতিনিধি মোঃ বজলুর রহমান মিলন, মোঃ খায়রুল ইসলাম, আমিনুল ইসলাম, মোঃ মাহবুব আলম, মোঃ সেকান্দার আলী, শ্রী দেবেন্দ্রনাথ মজুমদার, মোঃ সোহেল আহমদ এবং মোঃ আসাদুজ্জামান এবং শ্রমিক প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, মোঃ শামীম চৌধুরী, মোঃ আহসান উল­াহ, মোঃ  আবু কাউসার, মোঃ তাজাম্মেল হক, মোঃ আব্দুল মান্নান, মোঃ রফিকুল ইসলাম এবং লিয়াকত আলী সভায় অংশ নেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে