এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য সচিবালয়ে তার দপ্তরে এলে প্রায় ঘন্টাখানেক স্থায়ী বৈঠকে দু’দেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। 
 
তথ্যমন্ত্রী জানান, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর জীবনের ওপর ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল যে চলচ্চিত্র নির্মাণ করবেন, সে বিষয়ে এ বছরের শুরুতে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ট গওহর রিজভীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের ভারত সফর ছিল অত্যন্ত ফলপ্রসূ। সেই সূত্রে চলচ্চিত্রটির চিত্রনাট্য লেখক অতুল তেওয়ারী শীঘ্রই দু’সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে আসছেন। যৌথ প্রযোজনার এ ছবিটির ৬০ শতাংশ বাংলাদেশের ও ৪০ শতাংশ ভারতের মালিকানাধীন থাকবে।’
 

‘বাংলাদেশ টেলিভিশন যাতে অচিরেই ভারতে সম্প্রচারিত হতে পারে সেজন্য সরকার কাজ করছে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে বিশদ আলোচনা ও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে