ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহতদের মধ্যে ২৭ জন বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
নিহতরা টঙ্গী, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা বাংলাদেশ রেড ক্রিসেন্টের। ডুবে যাওয়া নৌকাটিতে ৮৫ থেকে ৯০ জন আরোহী ছিলো বলেও জানিয়েছে সংস্থাটি। ইউরোপে যাওয়ার পথে গত বৃহস্পতিবার রাতে তিউনিশিয়া উপকূলে নৌকাটি ডুবে যায়। তিউনিশিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। যাদের মধ্যে অন্তত ১৪ জন বাংলাদেশি।
নৌকাটিতে মিশর, মরক্কো ও আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকও ছিলেন।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























