ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটে বেশ কয়েক জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় একটি ভোট কেন্দ্রে গ্রেনেড হামলা হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এছাড়া সোপিয়ানে দুটি ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের কর্মীদের হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভোট দেয়ার পরই তার ওপর হামলা হয় বলে অভিযোগ করেন অর্জুন। এছাড়া বিজেপির ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া উত্তর প্রদেশে ইভিএমে যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া গেছে। পঞ্চম ধাপের ভোটগ্রহণ চলবে ৬টা পর্যন্ত। এ পর্যায়ে ৭ রাজ্যে ৫১ আসনে ৬৭৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার প্রায় ৯ কোটি।

ভোটার প্রায় ৯ কোটি। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের আমেথি আসনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং রাইবারেলি থেকে তার মা সোনিয়া গান্ধী। আর লক্ষ্ণৌ আসন থেকে লড়ছেন বিজেপির প্রার্থী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে