কুষ্টিয়া প্রতিনিধি ॥ সুষ্ঠ ও শান্তিপূূর্ণ পরিবেশের মধ্যদিয়ে কুষ্টিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৯-২০২১) সম্পন্ন হয়েছে। নির্বাচনে গাজী মাহাবুব রহমান-আনিসুজ্জামান ডাবলু পরিষদের পূর্ণ প্যানেল জয়লাভ করে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৪ মে ২০১৯ তারিখ শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট পদের সংখ্যা ১৯টি পদের বিপরিতে মোট ভোটার সংখ্যা ১০৭ ছিল জন। এরমধ্যে ১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কুষ্টিয়া প্রেসক্লাব এর এ দ্বি-বার্ষিক নির্বাচনে (২০১৯-২০২১) নির্বাচন পরিচালনার মধ্যে রির্টানিং/প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা সমবায় অফিসার কাজী মিজানুর রহমান। নির্বাচন পরিচালনার অন্য দুজন সদস্যরা হলেন কুষ্টিয়া জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান ও শ.ম. রাশিদুল আলম।কুষ্টিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচনে (২০১৯-২০২১) দুটি প্যানেল প্রতিদ্বন্দীতা করেন। এরা হলেন গাজী মাহাবুব রহমান-আনিসুজ্জামান ডাবলু প্যানেল এবং চৌধুরী মুরশেদ আলম মধু-মজিবুল শেখ প্যানেল। এতে কুষ্টিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচনে গাজী মাহাবুব রহমান-আনিসুজ্জামান ডাবলু পরিষদের পূর্ণ প্যানেল জয়লাভ করে।

গাজী মাহাবুব-ডাবলু পরিষদের পূর্ণ প্যানেলে জয়লাভকারীরা হলেন, সভাপতি পদে গাজী মাহাবুব রহমান (সম্পাদক দৈনিক আজকের আলো) ৬৯ ভোট পেয়ে জয়লাভ করেছে। সহ-সভাপতি পদে লুৎফর রহমান কুমার (সম্পাদক দৈনিক মাটির ডাক) ৬২ ভোট এবং তারিকুল হক তারিক (স্টাফ রিপোর্টার দৈনিক কালের কন্ঠ) ৬৬ ভোট পেয়ে জয়লাভ করেছে। সাধারণ সম্পাদক পদে আনিসুজ্জামান ডাবলু (সম্পাদক দৈনিক আন্দোলনের বাজার ও জেলা প্রতিনিধি চ্যানেল আই) ৬৬ ভোট পেয়ে জয়লাভ করেছে। যুগ্ম-সম্পাদক পদে শরিফ বিশ্বাস (সম্পাদক দৈনিক দি টিচার ও স্টাফ রিপোর্টার চ্যানেল ২৪) ৬৮ ভোট এবং নুরুন্নবী বাবু (ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সময়ের কাগজ) ৭৭ ভোট পেয়ে জয়লাভ করেছে। কোষাধ্যক্ষ পদে আবু মনি জুবায়েদ রিপন (সম্পাদক দৈনিক কুষ্টিয়ার খবর ও জেলা প্রতিনিধি দৈনিক যুগান্তর) ৭৪ ভোট পেয়ে জয়লাভ করেছে। দপ্তর সম্পাদক পদে এম.লিটন-উজ-জামান (জেলা প্রতিনিধি বাংলা টিভি) ৬০ ভোট পেয়ে জয়লাভ করেছে। প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান (জেলা প্রতিনিধি দৈনিক প্রথম আলো) ৭৫ ভোট পেয়ে জয়লাভ করেছে। ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে আ.ফ.ম নূরুল কাদের (জেলা প্রতিনিধি দৈনিক নয়া দিগন্ত) ৭০ ভোট পেয়ে জয়লাভ করেছে।
এছাড়া গাজী মাহাবুব-ডাবলু পরিষদ প্যানেলে নির্বাহী সদস্য পদে জয়লাভকারীরা হলেন, মিজানুর রহমান লাকী (সম্পাদক,সাপ্তাহিক কুষ্টিয়ার সংবাদ ও জেলা প্রতিনিধি দৈনিক সংবাদ) ৭৩ ভোট, আক্তার হোসেন ফিরোজ (সম্পাদক দৈনিক আজকের সূত্রপাত) ৭২ ভোট, মোকাদ্দেস হোসেন সেলিম (সম্পাদক দৈনিক সূত্রপাত) ৬২ ভোট, মোঃ জিহাদ (সম্পাদক দৈনিক মাটির পৃথিবী) ৭২ ভোট, পি.এম.সিরাজুল ইসলাম (সম্পাদক দৈনিক ইন্টারন্যাশনাল ও জেলা প্রতিনিধি ডেইলী অবজারভার) ৭১ ভোট, দেবাশীষ দত্ত (ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক আজকের আলো-সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ ও জেলা প্রতিনিধি চ্যানেল নাইন ও খোলা কাগজ) ৬৭ ভোট, নিজাম উদ্দিন (জেলা প্রতিনিধি দেশ টেলিভিশন) ৫৮ ভোট, ডালিয়া পারভিন (জেলা প্রতিনিধি দৈনিক বাংলাদেশের খবর) ৭১ ভোট এবং সুজন কুমার কর্মকার (সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক আন্দোলনের বাজার, জেলা প্রতিনিধি দৈনিক তৃতীয় মাত্রা, দৈনিক সকালের সময়, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ) ৬৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
অপরদিকে চৌধুরী মুরশেদ আলম মধু-মজিবুল শেখ প্যানেলে ১৯টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী নির্বাচন করেন। এ প্যানেলের সকলেই পরাজিত হন। এরমধ্যে সভাপতি পদে চৌধুরী মুরশেদ আলম মধু ৩৪ ভোট, সহ-সভাপতি পদে মোঃ হাসান আলী ৪০ ভোট ও মোঃ রবিউল ইসলাম দোলন ৩৮ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ মজিবুল শেখ ৩৮ ভোট, যুগ্মসম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম মুকুল ৩৪ ভোট ও এস এম মাহফুজ-উর রহমান ভোট ২৩ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ এনামূল হক ৩০ ভোট, দপ্তর সম্পাদক পদে গোলাম মওলা ৪৩ ভোট, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে শরিফ মাহমুদ ৩৫ ভোট, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল আলম ইভান ২৭ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া চৌধুরী মুরশেদ আলম মধু-মজিবুল শেখ প্যানেলে নির্বাহী সদস্য পদে মফিজুর রহমান বাবু ৪৫ ভোট, মোঃ খালিদ হাসান সিপাই ৪৫ ভোট, মোঃ নজরুল ইসলাম ৪১ ভোট, আহসান আলী বিশ্বাস ৪২ ভোট, সোহেল রানা ৩৮ ভোট ও মোঃ আসলাম আলী ৩৯ ভোট পেয়ে পরাজিত হন।
কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























