কুষ্টিয়া প্রতিনিধি ।। কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশ বরেণ্য সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আজাদ জাহান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। জাতীয় প্রেসক্লাবের নির্বাহী সদস্য কুদ্দুস আফ্রাদ, কিশোর বাংলার সম্পাদক মীর মোশাররফ হোসেন সহ কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা।

প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র সাধারন সম্পাদক সোহেল রানা। অনুষ্ঠানের শুরুতে কেপিসির নবনির্বাচিত কমিটি পর্যায় ক্রমে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সম্মানা জানানো হয়। পরে উপস্থিত অতিথি বৃন্দ কেপিসি’র ভোটে পরাজিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান, এদিকে কেপিসি’র নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে উত্তরীয় পরিয়ে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, গনমানুষের অধিকার প্রতিষ্ঠায় গনমাধ্যমকর্মীরা কাজ করে যাবে। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে কুষ্টিয়া সাংবাদিকদের অনন্য ভুমিকা রয়েছে। তিনি আরো বলেন, গনমাধ্যমকর্মীরা জীবনের ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন। ঝড়, বৃষ্টি, রৌদ্রকে উপেক্ষা করে এলাকার চিত্র তুলে ধরেন সমাজের মানুষের কাছে। অনেক সময় সাংবাদিকেরা নির্যাতনের শিকার হন, তিনি বলেন এক সময় আমি এই কুষ্টিয়াতে এসে নির্যাতনের শিকার হয়েছিলাম। আমরা অস্ত্র নয় কলম দিয়ে আমাদের লড়াই চালিয়ে যাবো। পেশাগত দিক থেকে যে কোন বাধাকে মোকাবেলা করে সঠিক গন্তব্য পৌছাতে হবে।

উল্লেখ্য কেপিসি’র পক্ষ থেকে তিনজন সাংবাদিককে ক্রেস প্রদান করেন, এ সময় অতিথিদের হাত থেকে ক্রেস্ট গ্রহন করেন জয়ীতা বিজয়ী কেপিসি’র নবনির্বাচিত নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউক, নির্যাতিত সাংবাদিক কেপিসি’র যুগ্ম-সম্পাদক ফেরদৌস রিয়াজ জিল্লু ও কেপিসি’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আক্তারুজ্জামান মৃধা পলাশ। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন কেপিসি’র নেতৃবৃন্দ।

কে এম শাহীন রেজা
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে