সাংবাদিক মাহফুজ উল্লাহর মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছেছে। গত রাত পৌনে একটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন স্বজনেরা।

পরিবারের সদস্যরা জানান, বাদ জোহর গ্রিন রোডের ডরমেটরি জামে মসজিদে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এরপর নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদন ও দ্বিতীয় জানাযা হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে মাহফুজ উল্লাহকে। গতকাল সকাল ১০টায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হৃদরোগে আক্রান্ত হলে ২ এপ্রিল ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে ১০ এপ্রিল নেয়া হয় ব্যাংককে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে