তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের সাথে নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলির স্বাক্ষাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ড. হাসান মাহমুদের সাথে নেপালের প্রধানমন্ত্রী খাজা প্রসাদ শর্মা অলির স্বাক্ষাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় তার কাঠমুন্ডুস্থ লেটারস অফিসে অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী কেপি ওলি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনার নেতৃত্বে উন্ময়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। এসময় দুইনেতার মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে বার্ণিজ্য, মিডিয়া সহযোগীতা বিনিময়, নেপালের জলবিদ্যুৎ প্রকল্প থেকে যৌথ সুবিধা গ্রহন ছাড়াও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। নেপালে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাশরাফী বিনতে শামস, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-উর-রশিদ ছাড়াও দুতাবাসের কর্মকর্তারা এসময় মন্ত্রীর সাথে ছিলেন। মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে দুই দিনের সফরে নেপাল পৌছান।
সেখানে তিনি পঞ্চম এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্প্রচার সংস্থার সম্মলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এছাড়াও শক্রবার তিনি জলবায়ু পরিবর্তনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদমাধ্যমের ভূমিকা শীর্ষক সম্মলনে বক্তব্য রাখবেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























