শ্রীলংকায় প্রাণঘাতি জঙ্গি হামলার ঘটনায় আগামীকাল মঙ্গলবার সেদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
সোমবার দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নেতৃত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।তাছাড়া সোমবার স্থানীয় সময় রাত ৮টা থেকে মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত আট ঘণ্টা পূর্ব সতর্কতা হিসেবে নতুন করে কারফিউ জারি করা হয়েছে।এদিকে, রাজধানী কলম্বো ও এর আশপাশের চারটি হোটেল ও তিনটি গির্জাসহ মোট আটটি পৃথক স্থানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে আছে শ্রীলঙ্কা। ক্রমেই বাড়ছে লাশের সারি।
নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























