ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেয়ার সাত বছরের মাথায় লন্ডন পুলিশের হাতে আটক হলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ৪৭ বছরের অ্যাসাঞ্জকে শিগগিরই আদালতে হাজির করার কথা জানিয়েছে পুলিশ। আদালতের সমনে হাজির না হওয়ার কারণ দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে উইকিলিক্স প্রতিষ্ঠাতাকে।

যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক নথি প্রকাশ করে সারাবিশ্বে হৈ চৈ ফেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১০ সালে মার্কিন সেনাবাহিনীর ওই নথি ফাঁসের পর অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। পরে সুইডেনে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠলে, ২০১২ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয় নেন উইকিলিকস প্রতিষ্ঠাতা। তখন থেকেই দূতাবাস ভবনে ছিলেন তিনি।

সম্প্রতি ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনোর দুর্নীতির তথ্য উইকিলিকসে ফাঁস করার পরেই বিপাকে পড়েন অ্যাসাঞ্জ। ইকুয়েডরের অভিযোগ তোলে রাজনৈতিক আশ্রয়ের শর্ত ভেঙেছেন তিনি। দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে বহিষ্কার করা হচ্ছে এমন আলোচনার মধ্যেই বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের খবর জানায় লন্ডন পুলিশ।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী অ্যালান ডানকান বলেন, আমাদের নীতি সব পরিস্থিতিতেই একই যা জুলিয়া অ্যাসাঞ্জের ক্ষেত্রেও প্রযোজ্য আর তা হলো যদি তার মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার শঙ্কা থাকে, তাহলে কোনো পরিস্থিতিতেই তাকে বহিস্কার করা হবে না। সাত বছর ধরে একটি রুমে আটকে থাকা, মানসিক এবং শারীরিকভাবে বেশ কষ্টের ব্যাপার। তাই মানবিক দিক বিবেচেনায় নিয়েও এটা শেষ হওয়া দরকার।

ইকুয়েডর সরকারের বিরুদ্ধে অ্যাসাঞ্জকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয়ার অভিযোগ তুলেছে উইকিলিক্স। প্রতিবাদে ইকুয়েডর দূতাবাসের সামনে বিক্ষোভ করেন অ্যাসাঞ্জ সমর্থকেরা।স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, ইকুয়েডর সরকার আশ্রয় প্রত্যাহারের পর লন্ডনে দেশটির রাষ্ট্রদূত অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের অনুরোধ জানান। উইকিলিকসের প্রতিষ্ঠাতাকে আদালতে হাজির করার আগ পর্যন্ত সেন্ট্রাল লন্ডন পুলিশ স্টেশনে রাখা হবে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে