বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় যমুনা টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত “সামনে থাকে, সামনে রাখে”এই প্রতিপাদ্যে কুষ্টিয়ায় যমুনা টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হয়।

শুক্রবার সকাল ১০টায় শহরের চিলিস চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার একেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ড. আমানুর আমান, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা: এর পরিচালক এস এম কাদেরী শাকিল, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো: সেলিম্জুামান ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র সাধারণ সম্পাদক সোহেল রানা। এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতিরা যমুনা টিভির প্রচারিত ইনভেষ্টিগেশন ৩৬০ ডিগ্রি, সকালের বাংলাদেশসহ বিভিন্ন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক প্রকাশক ও কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রিয়াজ জিল্লু, আরটিভির স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান বেলাল, সময় টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাংগঠনিক সম্পাদক এস এম রাশেদ,ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র কোষ্যধ্যক্ষ মিলন উল্লাহ, দীপ্ত টেলিভিশন এর কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক প্রাশকও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, এটিএনর কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য খন্দকার তুহিন, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার শরিফ বিশ্বাস, দৈনিক প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান, মাই টিভির কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এন টিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি আবু জুবায়েদ রিপন, নতুন সময় টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিমসহ কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























