বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর নতুন সভাপতি হয়েছেন মাছরাঙা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরি। একথা জানান সংগঠনের বিদায়ী সভাপতি সালমান এফ রহমান।

সকালে রাজধানীর গুলশানে বোল টাওয়ারে এক বৈঠকে বসেন অ্যাটকোর নেতারা। বৈঠক শেষে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ায়, সংগঠনের দ্বায়িত্ব আর ঠিক মতো পালন করার সুযোগ পাচ্ছেন না, তিনি। তাই গণমাধ্যমের স্বার্থে মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরিকে অ্যাটকোর সভাপতি করা হয়েছে।

তবে, সংগঠনটির অন্য ১৪ সদস্য তাদের আগের পদে বহাল থাকবেন। নতুন সভাপতি অঞ্জন চৌধুরি জানান, বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যালেন প্রচারের আইন বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে