যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোর্বসে এ বছরের অনূর্ধ্ব-৩০ ক্যাটাগরিতে এশিয়া অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের তালিকায় স্থান পেয়েছেন দুই বাংলাদেশী ।

এরা হলেন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ইলিয়াস হুসেইন ও কার্টুনিস্ট আব্দুল্লাহ আল মোরশেদ।ফোর্বসের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী ২৯ বছর বয়সী ইলিয়াস হুসেইন পাঠাওয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি চার দফায় ১২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহে সক্ষম হয়েছে।অন্যদিকে, কার্টুন ম্যাগাজিন উন্মাদের সহকারী সম্পাদক আব্দুল্লাহ আল মোরশেদ যুদ্ধের হৃদয় বিদারক ও ভয়ংকর দৃশ্যের ছবিগুলোকে মনোমুগ্ধকর শিল্পকর্মে রূপান্তর শুরু করেন।

এরই মধ্যে তিনি গ্লোবাল হ্যাপিনেস অ্যাওয়ার্ড পেয়েছেন। গণমাধ্যমে নিয়মিত তার কার্টুন প্রকাশিত হয়।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে