এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কেটে মঙ্গলবার উদযাপন করা হয় জাতীয় ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্টের ২৪তম বর্ষপূতি। রাজধানীর তেজগাওঁ এর বেক্সিমকো মিডিয়া কমপ্লেক্সের পত্রিকা কার্যালয়ে হয় এ অনুষ্ঠান।

শুরুতে পত্রিকার প্রয়াত সম্পাদক ও তত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দ্য ইনডিপেনডেন্ট এর প্রকাশক ও সম্পাদক এম শামসুর রহমান সাফল্যের সাথে দুই যুগ পার করায় পত্রিকাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অতীতের মতো আগামীতেও দ্য ইনডিপেনডেন্ট সাংবাদিকতার সুষ্ঠু ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পত্রিকার নির্বাহী সম্পাদক শামীম আবদুল্লাহ জাহেদী ইংরেজি মাধ্যমে সাংবাদিকতার ভবিষ্যৎ উজ্জ্বল বলে মত প্রকাশ করেন। পরে কাটা হয় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর কেক।

এ সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালেদ মুহিউদ্দিন, বার্তা প্রধান মামুন আবদুল্লাহসহ দ্য ইনডিপেনডেন্টের সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে