নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার দেশটির স্থানীয় সময় বিকেল চারটায় জানাযা শেষে তিনজনের মরদেহ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভুঁইয়া। বাকি দুই বাংলাদেশির মরদেহ নিউজিল্যান্ডেই দাফন করা হবে বলেও জানান তিনি।
টেলিফোনে বৈশাখী টেলিভিশনকে বাংলাদেশের অনারারি কনসাল আরও জানান, হামলায় হতাহতদের ক্ষতিপূরণ দেবে নিউজিল্যান্ড সরকার।
সুত্রঃবৈশাখী টিভি
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ



























